এ সম্পর্কিত আরও খবর
জামায়াতে যোগ দিলেন কিশোরগঞ্জের আরেক বীর মুক্তিযোদ্ধা
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৪২ এএম
-
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে ঢাকার মগবাজারস্থ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের হাতে ফুল দিয়ে তিনি দলে যোগ দেন। এ সময় তিনি সংগঠনের সহযোগী সদস্য ফরম পূরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সদ্য জামায়াতে যোগ দেওয়া সাবেক সংসদ সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন, কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রমজান আলী, ভৈরব উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কবির হোসাইন এবং ভৈরব পৌর জামায়াতে ইসলামীর আমির শাজাহান সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর বিএনপির সাবেক সংসদ সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে আলোচনায় আসেন।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন