এ সম্পর্কিত আরও খবর
তারেক রহমানকে নিয়ে কটুক্তি করায় গ্রেপ্তার শিক্ষক
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৭ এএম
-
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি করায় শাহবাগ থেকে একজন শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম এটিএম শহিদুল ইসলাম। তিনি গাবতলি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভাইস প্রিন্সিপাল হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে তাকে আটক করে শাহবাগ থানায় নেওয়া হয়। পরে ৫৪ ধারায় মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
জানা গেছে, শনিবার সকালে শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তারেক রহমানকে নিয়ে চাঁদাবাজ ও সন্ত্রাসী বলে মন্তব্য করেন ওই শিক্ষক। তখন বিএনপি নেতাকর্মীরা তাকে চড়থাপ্পড় মেরে থানায় হস্তান্তর করেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চাঁদাবাজ ও সন্ত্রাসী বলে মন্তব্য করায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ৫৪ ধারায় মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হচ্ছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন