এ সম্পর্কিত আরও খবর
গণঅধিকারে যোগ দিলেন মডেল মেঘনা আলম
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ এএম
-
ছবি: সংগৃহীত
আলোচিত মডেল মেঘনা আলম গণঅধিকার পরিষদে যোগ দিয়েছেন। যোগদান শেষে তিনি দলটি থেকে ঢাকা-৮ আসনের মনোনয়ন ফরমও সংগ্রহ করেছেন। রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালযয়ে দলের প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন। পরে তিনি ঢাকা-৮ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, বিকেলে মডেল মেঘনা কেন্দ্রীয় কার্যালয়ে ফরম পূরণে করে ঢাকা-৮ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এর আগে সাবেক মিস আর্থ বাংলাদেশ ও আলোচিত মেঘনা আলম আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। ওই সময় তিনি ফেসবুকে জানান, ঢাকা-৮ আসনকে বাংলাদেশের মধ্যে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলবেন। তিনি আরও জানান, ঢাকা-৮ এলাকায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালু করা হবে, যাতে পথ চলাচলের সময় কোনো নারী স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার না হন।
এছাড়া তিনি নাগরিকদের হেঁটে চলাচল ও সাইকেল ব্যবহারের সুযোগের জন্য এলাকায় একটি বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। ঢাকা-৮ এলাকার মানুষের পুষ্টিচাহিদা, পরিচ্ছন্ন জীবনযাপন এবং সামাজিক ও আইনগত জ্ঞান বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও উল্লেখ করেন মেঘনা আলম।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন