এ সম্পর্কিত আরও খবর
ঝিনাইদহ-৪ আসন
রাশেদ খানের আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন স্বেচ্ছাসেবক দল নেতা ফিরোজ
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৩ এএম
-
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সদ্য বিএনপিতে যোগ দেওয়া গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রামের নবাই বিশ্বাসের ছেলে।
শনিবার রাশেদ খান ঝিনাইদহ সদর থেকে কালীগঞ্জে ভোটার স্থানান্তরের আবেদন করেন। একই দিন দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ‘ছাত্রজীবন থেকেই শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে বিএনপির রাজনীতি করে আসছি। এই আসনে বিএনপির তিনজন মনোনয়নপ্রত্যাশী ছিলেন।’
এদিকে রাশেদ খানের মনোনয়ন বাতিল না হলে গণ পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীরা।
উল্লেখ্য, ঝিনাইদহ-৪ আসনটি কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও ঝিনাইদহ সদর উপজেলার ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের ১২০টি ভোটকেন্দ্রে মোট ৩ লাখ ৩৩ হাজার ৪৬১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৮ হাজার ২৫৬ জন, নারী ভোটার ১ লাখ ৬৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৫ জন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন