এ সম্পর্কিত আরও খবর
বিএনপিতে যোগদান নিয়ে যা বলেলন তাসনিম জারা
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৪:১৭ এএম
-
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পর জনপ্রিয় স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ইনফ্লুয়েন্সার ও চিকিৎসক ডা. তাসনিম জারার বিএনপিতে যোগ দেওয়ার বিষয়ে যে গুঞ্জন উঠেছে, তা সরাসরি নাকচ করে দিয়েছেন তিনি।
রোববার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়ে দেন, কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই।
এর আগে গত শনিবার তাসনিম জারা তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে ঢাকা-৯ (খিলগাঁও-সবুজবাগ-মুগদা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন। তিনি উল্লেখ করেন, দেশের মানুষের সেবা করতে এবং একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার লক্ষ্যেই তিনি নির্বাচনী লড়াইয়ে নামছেন।
নির্বাচনী আইন অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে হলে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার মোট ভোটারের এক শতাংশের সমর্থন সংবলিত স্বাক্ষরযুক্ত তালিকা মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হয়। ঢাকা-৯ আসনে মোট ভোটার ৪ লাখ ৬৯ হাজার ৩০০ জন। সেই হিসেবে ডা. তাসনিম জারাকে ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকেই তিনি তাঁর নির্বাচনি এলাকায় সমর্থকদের নিয়ে এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু করেছেন এবং সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়াও পাচ্ছেন।
উল্লেখ্য, এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে চারবারের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর সঙ্গে তাঁর প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে গত সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) তিনি তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন