এ সম্পর্কিত আরও খবর
রুমিন ফারহানার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা বার-অ্যাট-ল
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৪:৫৫ এএম
-
হলফনামা অনুযায়ী, পৈতৃক সূত্রে ঢাকায় একাধিক জমি ও ফ্ল্যাটের মালিক রুমিন ফারহানা। ধানমন্ডি ল্যাবরেটরি রোডে মায়ের কাছ থেকে এবং লালমাটিয়ার বি ব্লকে পিতার কাছ থেকে পাঁচ কাঠা জমি ও পাঁচটি ফ্ল্যাট পেয়েছেন। এছাড়া পুরানা পল্টনে শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণিতে তার মালিকানাধীন দুটি ফ্ল্যাটের তথ্যও হলফনামায় উল্লেখ করা হয়েছে। এসব সম্পদের আনুমানিক মূল্য দেখানো হয়েছে ৬৫ লাখ টাকা।
হলফনামায় আরও বলা হয়, তার কাছে নগদ অর্থ রয়েছে ৩২ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার রয়েছে। হাতে কোনো বিদেশি মুদ্রা নেই। পাশাপাশি ব্যাংকে জমাকৃত কোনো টাকা নেই। বন্ড, ঋণপত্রে, স্টক এক্সচেঞ্জে কোনো বিনিয়োগ নেই। নিজের নামে কোনো যানবাহন নেই। তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেন নি।
আয়ের উৎস হিসেবে রুমিন ফারহানা বাড়িভাড়া থেকে বছরে ৮ লাখ ৭৫ হাজার টাকা আয় করেন বলে উল্লেখ করেছেন। পাশাপাশি শিক্ষকতা ও পরামর্শমূলক কাজ থেকে তার বার্ষিক আয় ৬ লাখ টাকা।
২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী, রুমিন ফারহানা তার বার্ষিক আয় দেখিয়েছেন ৯৭ লাখ ১৪ হাজার টাকা। এছাড়া হলফনামায় বিভিন্ন আইনে তার বিরুদ্ধে মোট চারটি মামলা থাকার তথ্যও উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন