এ সম্পর্কিত আরও খবর
কেন বাতিল হলো তাসনিম জারার মনোনয়ন?
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০১:৩১ এএম
-
ছবি: সংগৃহীত
ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।
হলফনামার তথ্য অনুযায়ী, ডা. তাসনিম জারা পেশায় একজন চিকিৎসক। চাকরি থেকে তাঁর বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৩৩৩ টাকা। এ ছাড়া দেশের বাইরে তাঁর আয় রয়েছে ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড। তিনি আয়কর হিসেবে পরিশোধ করেছেন ৩৪ হাজার ৫৭ টাকা।
তার মনোনয়নপত্র বাতিলের কারণ হিসেবে জানানো হয়েছে, স্বাক্ষরিত ২ জন সমর্থকের জাতীয় পরিচয় পত্রে ঠিকানা ভুল থাকায় তাসনীম জারার মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করা হলো।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন