এ সম্পর্কিত আরও খবর
আশরাফ উদ্দিন নিজানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৬:১৩ এএম
-
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর ৪ আসনের প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বিকালে মনোনয়নপত্র বাছাই শেষে লক্ষ্মীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা আশরাফ উদ্দিন নিজানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
এর আগে সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর দেড়টায় কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা বিএনপির একটি প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে আশরাফ উদ্দিন নিজান মনোনয়ন ফরম দাখিল করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার (ইউএনও) রাহাত উজ-জামান মনোনয়ন ফরম গ্রহণ করেন।
উল্লেখ্য, সংশোধিত তফসিলের নির্বাচন সময় সূচি অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন