এ সম্পর্কিত আরও খবর
রেজা কিবরিয়াকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৭:২৯ এএম
-
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ- বাহুবল) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়াকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
জেলার নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও আজমিরীগঞ্জ সিভিল আদালতের বিচারক সায়দুর রহমান সোমবার (৫ জানুয়ারি) এ নোটিশ প্রদান করেন। বুধবার (৭ জানুয়ারি) হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ১৪ জানুয়ারীর মধ্যে হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে কমিটির অস্থায়ী কার্যালয়ে রেজা কিবরিয়াকে এ ব্যাপারে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
অভিযোগে বলা হয়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে রেজা কিবরিয়া গত ২ জানুয়ারি সন্ধ্যা ৬টায় নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে ও ৩ জানুয়ারি একই উপজেলার পাঞ্জারাই বাজারে কর্মী-সমর্থকসহ উপস্থিত জনগণের কাছে লিফলেট ও হ্যান্ডবিল দিয়ে প্রচার কার্যক্রম পরিচালনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন