এ সম্পর্কিত আরও খবর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
জাতি বুকভরা আশা নিয়ে তারেক রহমানের দিকে তাকিয়ে আছে
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৪:৫১ এএম
-
ছবি: সংগৃহীত
দেশের কঠিন সময়ে তারেক রহমান বিদেশ থেকে ফিরেছেন। বুক ভরা আশা নিয়ে জাতি তার দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর বনানীর একটি হোটেলে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম বলেছেন, ‘সমগ্র দেশের মানুষ এক বুকভরা প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছেন। ইতোমধ্যে দূর থেকে তিনি (তারেক রহমান) ডিজিটালি যে সমস্ত কথা আমাদের সামনে বলেছেন, জাতির সামনে বলেছেন; গোটা জাতি আজকে অনেক বেশি আশান্বিত হয়েছেন। আশান্বিত হয়েছি এজন্যই, এবার একটা সুযোগ সৃষ্টি হবে সত্যিকার অর্থেই উদারপন্থি গণতান্ত্রিক ব্যবস্থা আমরা সৃষ্টি করতে পারবো।’
তিনি বলেন, ‘আজকে আমি কথা বলতে আসিনি। আজকে আমাদের চেয়ারম্যান তারেক রহমান বলবেন, আমরা শুনবো। যদিও ঠান্ডা লেগে তার কণ্ঠের কিছুটা সমস্যা হয়েছে। তারপরও তিনি আপনাদের সঙ্গে কথা বলতে অন্তত্য উৎসুক।’ এসময় তিনি সাংবাদিক নেতাদের মন খুলে কথা বলতে অনুরোধ করে।’
অনুষ্ঠানে দেশের জাতীয় দৈনিকের সম্পাদক, ইলেক্ট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী, বার্তা সংস্থাগুলোর শীর্ষ প্রধানসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন