এ সম্পর্কিত আরও খবর
যারা জুলাই সনদ মানবে না, তাদের জন্য ২৬ সালে নির্বাচন নেই: ডা. শফিকুল ইসলাম
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৫:১৯ এএম
-
ছবি: সংগৃহীত
জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুল ইসলাম।
তিনি বলেছেন, যারা জুলাই সনদ মানবে না, তাদের জন্য ২৬ সালে নির্বাচন নেই।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টন মোড়ে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটসহ ৫ দফা দাবিতে জামায়াতসহ ৮ দলের সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হতে হবে। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত রাজপথে নেতাকর্মীরা থাকবে বলেও জানান তিনি।
সুস্পষ্ট দাবি নিয়েই রাজপথে রয়েছে জামায়াতে ইসলামী এমন মন্তব্য করে তিনি বলেন, আশাকরি সরকার জনগণের ভাষা বুঝেই জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন করবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন