এ সম্পর্কিত আরও খবর
কুড়িগ্রাম-৩ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের ব্যারিস্টার সালেহী
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৮:৪৪ এএম
-
ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন কুড়িগ্রাম- ৩ (উলিপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটরিয়ামে আপিল শুনানি শেষে জামায়াত প্রার্থী মাহবুবুল আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন ইসি। এসময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও অংশ নেন।
এর আগে গত ৪ জানুয়ারি দ্বৈত নাগরিকত্ব থাকায় মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
এ বিষয়ে জানতে চাইলে জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী বলেন, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করি। আপিলে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছি। নির্বাচন কমিশনসহ আমার নির্বাচনি এলাকার ভোটারদের প্রতি কৃতজ্ঞ।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন