এ সম্পর্কিত আরও খবর
ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক হলেন শুভ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০১:৫৬ এএম
-
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ২০২৬-২৭ সেশনের নবগঠিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে ‘সাংস্কৃতিক সম্পাদক’ হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ ছাত্রনেতা রবিউল ইসলাম শুভ।
গত ১৩ জানুয়ারি সংগঠনের সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক কর্তৃক অনুমোদিত ১৩৯ সদস্যবিশিষ্ট এই কমিটিতে তাকে এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়া হয়।
রবিউল ইসলাম শুভ এর আগেও সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের গত কমিটিতে ‘সহ-সাংস্কৃতিক সম্পাদক’ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিগত দিনে রাজপথের আন্দোলন এবং সংগঠনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ এবার তাকে মূল সম্পাদকীয় পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় রবিউল ইসলাম শুভ জানান, “ছাত্র অধিকার পরিষদ সবসময় শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত অধিকার ও সুস্থ ধারার সাংস্কৃতিক বিকাশে কাজ করে আসছে। আমাকে সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব দিয়ে যে আস্থা রাখা হয়েছে, আমি সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে সংগঠনের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে দেশব্যাপী আরও শক্তিশালী করতে সচেষ্ট থাকব।”
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন