এ সম্পর্কিত আরও খবর
ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন তারেক রহমান
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১১:৪১ পিএম
-
ছবি: সংগৃহীত
ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে অবস্থিত তার শ্বশুরবাড়ি এলাকা থেকে তিনি প্রচার কার্যক্রমের সূচনা করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।
প্রচারকালে তারেক রহমান বলেন, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী এখন থেকে আনুষ্ঠানিকভাবে ধানের শীষে ভোট চাওয়া যাবে। তিনি বলেন, “এখন আমাদের লক্ষ্য ধানের শীষকে জয়যুক্ত করা।”
তিনি আরও বলেন, “বহুদিন পর আপনাদের এলাকার সন্তান ডা. জোবাইদা রহমান এবং আমি বাড়িতে এসেছি। আজ যখন আপনাদের মেয়ে এখানে এসেছে, তার সম্মান রক্ষা করার দায়িত্ব আপনাদেরই। আর সেই সম্মান তখনই নিশ্চিত হবে, যখন এই এলাকায় ধানের শীষ জয়ী হবে।”
এ সময় তিনি উপস্থিত জনতার কাছে জানতে চান, বিরাইমপুর ও দক্ষিণ সুরমা এলাকা থেকে ধানের শীষ প্রতীককে বিজয়ী করা যাবে কি না। জবাবে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা ধানের শীষে ভোট দেওয়ার আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন