এ সম্পর্কিত আরও খবর
‘ভোট দিবো কিসে; ধানের শীষে’
বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০১:৪৮ এএম
-
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের নির্বাচনী থিম সং প্রকাশ করেছে। বুধবার (২১ জানুয়ারি) রাত ১২টার পর রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে আনুষ্ঠানিকভাবে থিম সংটির উদ্বোধন করা হয়।
এসময় বিএনপি তাদের নতুন পরিকল্পনা এবং নির্বাচনী ইশতেহারের রূপরেখাও উপস্থাপন করতে শুরু করেছে। দলটি জানিয়েছে, এবারের নির্বাচনী ইশতেহারের মূল ভিত্তি হবে জিয়াউর রহমানের ‘১৯ দফা’ এবং খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’।
উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘ধানের শীষ নির্বাচনী প্রতীকের সীমা ছাড়িয়ে গ্রাম বাংলার প্রতীকে রূপ নিয়েছে। এটি কেবল প্রতীক নয়, বরং অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতীক।’
রিজভী আরও বলেন, “পরমাণুর মতো রাষ্ট্রের কেন্দ্রেও দৃঢ় বন্ধন থাকা প্রয়োজন। আমরা সেই দর্শনে বিশ্বাস করি, যার প্রতীক হচ্ছে ধানের শীষ। এই প্রতীক মানুষের হৃদয়ে মিশে গেছে এবং এটি কেড়ে নেওয়া সম্ভব নয়।”
বিএনপির নির্বাচনী থিম সং-এ দলীয় স্লোগান ‘ভোট দিবো কিসে; ধানের শীষে’, ‘সবার আগে বাংলাদেশ’ ইত্যাদি সংযুক্ত করা হয়েছে। অনুষ্ঠানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন এবং চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন