এ সম্পর্কিত আরও খবর
সরকারে গেলে নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করব: তারেক রহমান
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৩:৩৯ এএম
-
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, আগামী ২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন হলে নবী করিম (স.)-এর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে।
তিনি বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির প্রথম নির্বাচনি জনসভায় এ কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশে-বিদেশে যারা ষড়যন্ত্র করছে, তাদের থেকে সচেতন থাকতে হবে। দেশের মানুষ অতীতে যেমন ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করেছে, ভবিষ্যতেও তা করবে। তিনি আরও বলেন, উন্নয়নের নামে দেশের মানুষের সম্পদ লুটপাট করা হয়েছে; সেই অবস্থা পরিবর্তন করতে ধানের শীষের পাশে থাকতে হবে।
তিনি উল্লেখ করেন, গত ১৫-১৬ বছরে অন্য দেশের কাছে দেশের স্বার্থ বিক্রি করা হয়েছে। তাই তিনি বারবার বলেছেন, “দিল্লি নয়, পিন্ডি নয়; সবার আগে বাংলাদেশ।” স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে, যা আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করলে আরও শক্তিশালী করা হবে।
তারেক রহমান বলেন, জিয়াউর রহমানের মতো খাল খনন করা হবে, কৃষকের পাশে দাঁড়ানো হবে। সভা শেষে সবাইকে নিয়ে স্লোগান দেন, “করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।”
শেষে তিনি উপস্থিতদের উদ্দেশে বলেন, ইনশাআল্লাহ, বিএনপি সরকার গঠনের পর নবী করিম (স.)-এর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন