এ সম্পর্কিত আরও খবর
আজ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৪ জেলায় জনসভায় যোগ দেবেন জামায়াত আমির
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১২:২১ এএম
-
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে ঢাকার বাইরে দুদিনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল সফর শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। এ সফরে ৮টি জেলায় ১১ দলীয় নির্বাচনী ঐক্যের আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন দলের আমির ডা. শফিকুর রহমান।
সোমবার তিনি কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার জনসভায় অংশ নেবেন। সকাল ১০টায় কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে জনসভায় বক্তব্যের মাধ্যমে ঢাকার বাইরে তার দ্বিতীয় দফা সফরের কার্যক্রম শুরু হবে।
এর আগে, ২৩ ও ২৪ জানুয়ারি উত্তরবঙ্গের ৮ জেলা সফর করে নির্বাচনি প্রচারণা চালান ডা. শফিকুর রহমান।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই দুদিনের সফরে তার সঙ্গে থাকবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন, খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেকসহ স্থানীয় নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন