এ সম্পর্কিত আরও খবর
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দামের জামিন
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৫:৫৩ এএম
-
ছবি: সংগৃহীত
স্ত্রী ও নয় মাস বয়সী সন্তান হারানো বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে মানবিক বিবেচনায় ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২৬ জানুয়ারি) হাইকোর্টের একটি ডিভিশন ফৌজদারি বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে গত শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের বাড়ি থেকে সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় তার পাশে নয় মাসের শিশু সন্তান নাজিমের নিথর দেহ পাওয়া যায়।
এই ঘটনায় শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে শেষবারের মতো স্ত্রী ও সন্তানের মুখ দেখার সুযোগ পান সাদ্দাম। গত বছরের ৫ এপ্রিল গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন