এ সম্পর্কিত আরও খবর
জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৬:৪৬ এএম
-
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠকটি বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এসময় ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিয়ান রাইগার-ব্রাউনও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে জামায়াত আমির ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ও সংস্কারের প্রতি সমর্থনের কথা উল্লেখ করেন। এছাড়া তারা বাংলাদেশ ও ইইউ-এর পারস্পরিক স্বার্থ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণতন্ত্রের কার্যকারিতা গুরুত্ব সহকারে উঠে আসে। পাশাপাশি উভয়পক্ষ ভবিষ্যতেও পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখার প্রত্যাশা প্রকাশ করেন।
বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন