এ সম্পর্কিত আরও খবর
বিএনপি-এনসিপির সংঘর্ষে আহত ১০
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৫:১৭ পিএম
-
ছবি: সংগৃহীত
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা-বয়ারচর চেয়ারম্যান ঘাট নৌরুটে প্রথমবারের মতো ফেরি সার্ভিস চালুর দিন বিএনপি ও এনসিপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে, ফেরি ‘মহানন্দা’ উদ্বোধনের সময়।
ফেরি সার্ভিস উদ্বোধন উপলক্ষে হাতিয়ার নলচিরা ঘাট ও বয়ারচর চেয়ারম্যান ঘাটে কয়েক দিন ধরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। নতুন সার্ভিসের মাধ্যমে ৭ লাখ হাতিয়াবাসীর দীর্ঘদিনের চলাচল সমস্যা ও যানবাহন ও মালামাল পরিবহনের অসুবিধা দূর হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি ও ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসউদের প্রচেষ্টায় এই নৌরুটে ফেরি সার্ভিস চালু হতে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন