এ সম্পর্কিত আরও খবর
মাঠে থাকুন, মানুষের পাশে দাঁড়ান: নেতাকর্মীদের তারেক রহমান
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৩:৪৬ পিএম
-
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনগণের সমর্থন আরও জোরালো করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, সংগঠনের শক্তি ও মানুষের সঙ্গে সম্পৃক্ততাই বিএনপির সবচেয়ে বড় ভরসা।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রেখে মাঠে থাকতে হবে। মানুষের পাশে দাঁড়াতে পারলেই ধানের শীষের প্রতি জনসমর্থন আরও বাড়বে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় নির্বাচনি সফরের তৃতীয় দিনে বগুড়া শহরতলীর ছিলিমপুরে হোটেল নাজ গার্ডেনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
তিনি বলেন, বগুড়া বিএনপির একটি শক্ত ঘাঁটি। তাই বগুড়ার নির্বাচনি দায়িত্ব সহকর্মীদের হাতেই নিশ্চিন্তে ছেড়ে দিতে চাই।
তারেক রহমান আশা প্রকাশ করে বলেন, নেতাকর্মীরাই ভোটকেন্দ্র পাহারা দিয়ে নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। ভোটের দিন জনগণের অধিকার রক্ষায় তারাই সামনে থাকবেন।
তিনি আরও বলেন, আমার দৃঢ় বিশ্বাস বগুড়ার সাতটি আসনেই বিএনপির প্রার্থীরা সর্বোচ্চ ভোট পেয়ে জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু ও অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন ও আলী আজগর তালুকদার হেনা, সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরুসহ অন্য নেতারা।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন