এ সম্পর্কিত আরও খবর
গিয়াস উদ্দিন তাহেরিকে সতর্ক করলো নির্বাচন কমিশন
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৫ পিএম
-
ছবি: সংগৃহীত
নির্বাচনি আচরণবিধি ভঙ্গের কারণে হবিগঞ্জ-৪ আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরিকে নির্বাচন কমিশন সতর্ক করেছে। নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত নোটিশে এ নির্দেশনা প্রদান করা হয়।
সোমবার সকাল ১০টায় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নোটিশে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ে গত ১৫ জানুয়ারি মো. গিয়াস উদ্দিন ফেসবুকে ‘THE SPEECH’ নামের পেজের ভিডিও লিঙ্ক ব্যবহার করে মোমবাতি প্রতীক প্রচার করেছেন। এটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ১৮-এর স্পষ্ট লঙ্ঘন এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি বা পরিচালনায় ব্যাঘাত সৃষ্টি করতে পারে।
নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, নির্বাচনের পূর্বে এ ধরনের আচরণবিধি লঙ্ঘন থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে জরিমানা আরোপ বা প্রার্থিতা বাতিলের মতো পদক্ষেপ নেওয়া হতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন