এ সম্পর্কিত আরও খবর
চট্টগ্রাম-১০ আসনে
আমীর খসরুর প্রতিদ্বন্ধী এনসিপির যুবরাজ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৪:২৫ এএম
-
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর আসন চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী) থেকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে মনোনয়ন ফরম তুলেছেন মো. ওমর ফারুক যুবরাজ। আমীর খসরুর বিপক্ষে এ আসনে লড়বেন তিনি।
গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) এনসিপির কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি।
যুবরাজ বলেন, সক্রিয়ভাবে রাজনীতি না করলেও গত জুলাই আন্দোলনে শুরু থেকেই ছিলাম ঢাকার রাজপথে।
শহীদ মিনার থেকে নীলক্ষেত ও শাহবাগ এলাকাজুড়ে আন্দোলনে ছিলাম। আমার আঁকা একটা গ্রাফিতি আজও দেখা যায় টিএসসি মেট্রো স্টেশনের নিচে।
তিনি বলেন, আমি দেশ ও জনগণের জন্য কাজ করতে চাই। আমি একজন সাবেক ক্রিকেটার। বর্তমানে ব্যবসা করছি। খেলাধুলার সঙ্গেও জড়িত ছিলাম দীর্ঘ ১৭ বছর।
তিনি আরো বলেন, চট্টগ্রামের দুটি ক্রিকেট একাডেমির সঙ্গে আমি জড়িত। বিভিন্ন ইয়ুথ বেইজড প্রজেক্ট, ক্রিকেট টুর্নামেন্ট, খেলাধুলার ওয়ার্কশপ, ইন্টারন্যাশনাল স্পোর্টস ইভেন্ট, কর্পোরেট লীগ আয়োজনের অভিজ্ঞতা আছে।
এ ছাড়া ঢাকাতেও নিজের ক্রিকেট একাডেমি পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২০০ শিক্ষার্থী একাডেমি থেকে কোচিং করছেন। আমি আমার সব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের জন্য কাজ করতে চাই।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন