এ সম্পর্কিত আরও খবর
আজ ইশতেহার ঘোষণা করবে জামায়াত
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০০ এএম
-
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে আজ বুধবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জামায়াতে ইসলামী। দলীয়ভাবে এই ইশতেহারের নাম রাখা হয়েছে ‘জনতার ইশতেহার’।
বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
জানা গেছে, রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আজ বুধবার সন্ধ্যায় ইশতেহারটি ঘোষণা করা হবে। অনুষ্ঠানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্ট অতিথিরা এ অনুষ্ঠানে যোগ দেবেন।
জামায়াত জানিয়েছে, দেশের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বিবেচনা করে এবারের ইশতেহার প্রস্তুত করা হয়েছে। ‘জনতার ইশতেহার’ নামে চালানো অ্যাপভিত্তিক প্রচারণায় জমা পড়া ৩৭ লাখের বেশি মতামতের প্রতিফলনও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন