এ সম্পর্কিত আরও খবর
বরিশালের পথে ভোলার ২০ হাজার নেতাকর্মী
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৬ এএম
-
ছবি: সংগৃহীত
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ বরিশাল যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই জনসভায় অংশ নিতে সড়ক ও নৌপথে ভোলা থেকে হাজার হাজার নেতাকর্মী বরিশালে যাচ্ছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। এই সমাবেশে বরিশাল বিভাগের ২১ আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরাও উপস্থিত থাকবেন।
জেলা বিএনপির সূত্রে জানা গেছে, জনসভায় অন্তত ২০ হাজার নেতাকর্মী অংশ নেবেন। একদিন আগেই বরিশাল পৌঁছেছেন ভোলা-৩ আসনের সংসদ প্রার্থী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম, ভোলা-২ আসনের প্রার্থী মো. হাফিজ ইব্রাহিম এবং ভোলা-৪ আসনের প্রার্থী ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
এদিকে জেলার বিভিন্ন উপজেলা থেকে অনেকে নিজ উদ্যোগে বরিশালে পৌঁছেছেন। মঙ্গলবার মধ্যরাত থেকেই কয়েকটি লঞ্চ নেতাকর্মীদের নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে গেছে। সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিন জানান, ব্যক্তিগত উদ্যোগেও অনেক নেতাকর্মী সভায় যোগ দেবেন। দলের পক্ষ থেকে ৭টি লঞ্চ ও ৩টি ট্রলার প্রস্তুত রাখা হয়েছে।
চরফ্যাশনের ঘোষেরহাট থেকে মঙ্গলবার মধ্যরাতে ২টি লঞ্চে নেতাকর্মীরা রওনা হয়েছেন। লালমোহন উপজেলার নেতাকর্মীরাও ২টি লঞ্চে বরিশাল গেছেন। মনপুরার নেতাকর্মীরাও একদিন আগেই সভায় যোগ দিয়েছেন।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান জানান, ভোলা থেকে নেতাকর্মীরা দলে দলে বরিশালে যাচ্ছেন এবং সভা শেষে ফিরে আবার নির্বাচনী কার্যক্রম শুরু করবেন।
দলীয় কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টায় ঢাকা থেকে হেলিকপ্টারে বরিশালে পৌঁছাবেন তারেক রহমান। জনসভা শেষে দুপুর ১টার দিকে তিনি ফরিদপুরের উদ্দেশে রওনা হবেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন