এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশ খেলাফত মজলিসের ২২ দফা ইশতেহার ঘোষণা
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৮ পিএম
-
ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ খেলাফত মজলিস ২২ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। পাঁচটি অধ্যায়ে বিভক্ত এই ইশতেহারে দলটির রাজনৈতিক দর্শন, নৈতিক অবস্থান এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি তুলে ধরা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের আমির মাওলানা মামুনুল হক আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতা বিশ্লেষণ করে চলমান রাষ্ট্রীয় সংকট থেকে উত্তরণের একটি সমন্বিত ও বাস্তবধর্মী রূপরেখা উপস্থাপন করা হয়। এতে একটি বিস্তৃত ভূমিকা ও উপসংহার সংযুক্ত রয়েছে।
ইশতেহারের প্রথম অধ্যায়ে ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রায় ১৬ বছরের শাসনামলকে ফ্যাসিবাদী হিসেবে উল্লেখ করে একতরফা নির্বাচন, ভোটাধিকার হরণ, গুম ও খুন, বিচারবহির্ভূত হত্যা, মতপ্রকাশের স্বাধীনতা দমন, প্রশাসন ও বিচার বিভাগের দলীয়করণ এবং ব্যাপক দুর্নীতির চিত্র তুলে ধরা হয়। এসব ঘটনার জন্য আন্তর্জাতিক মানদণ্ডে নিরপেক্ষ তদন্ত, ন্যায়বিচার ও রাষ্ট্রীয় জবাবদিহির দাবি জানানো হয়েছে।
দ্বিতীয় অধ্যায়ে দলটির ছয়টি অগ্রাধিকারমূলক কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে সুষম উন্নয়ন ও নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা, শক্তিশালী প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা, স্বাধীন ও মর্যাদাপূর্ণ পররাষ্ট্রনীতি, সার্বজনীন ও নৈতিক শিক্ষা ব্যবস্থা এবং কর্মসংস্থান সৃষ্টি ও তরুণদের জন্য এমপ্লয়মেন্ট গ্যারান্টি কর্মসূচি।
ইশতেহারে বলা হয়, উন্নয়নের কেন্দ্রবিন্দুতে থাকবে মানুষ, কর্মসংস্থান ও মানবিক নিরাপত্তা। কোনো গোষ্ঠীর স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে না।
তৃতীয় অধ্যায়ে ধর্মীয় পরিচয় ও রাষ্ট্রীয় নীতি, ইসলামী অর্থনীতি, শিক্ষা ও সংস্কৃতি, কওমি মাদরাসা, কৃষক ও শ্রমজীবী মানুষের অধিকার, নারী ও শিশু সুরক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, গণমাধ্যমের স্বাধীনতা এবং প্রবাসী বাংলাদেশিদের অধিকার নিয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা তুলে ধরা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন