এ সম্পর্কিত আরও খবর
তারেক রহমানকে উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনার প্রস্তাব জামায়াত আমিরের
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫০ পিএম
-
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে জামায়াত আমির বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সরাসরি আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আলোচনার প্রস্তাব দিয়েছেন। তিনি আমাদের মধ্যে নির্বাচনের আগে একটা পলিসি ডিবেইট হইলে খুবই ভাল হত।
ডা. শফিকুর রহমান তারে পোস্টে লিখেন, প্রিয় সম্মানিত তারেক রহমান, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন থেকেই কেবল বৈধতার জন্ম হয়। ন্যায্যতা ও জনআস্থা ছাড়া কোনো নির্বাচনী ফলাফলই জনগণের আস্থা অর্জন করতে পারে না।
জুলাই বিপ্লবের পর আমাদের তরুণ প্রজন্মের কাছে আমাদের দায়িত্ব হলো-রাজনীতি যে ভদ্র, সহনশীল এবং সংঘাতমুক্ত হতে পারে, তা প্রমাণ করা। আসুন, গণমাধ্যম ও জনপর্যালোচনার সামনে দাঁড়িয়ে এমন এক শাসনব্যবস্থার মানদণ্ড স্থাপন করি, যা সমালোচনার জন্য উন্মুক্ত, জবাবদিহিমূলক এবং স্বচ্ছ।
আপনি যেহেতু আপনার পরিকল্পনা ঘোষণা করেছেন, তাই আমি আপনাকে একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। সেখানে আমরা দু’জনই আমাদের নিজ নিজ ইশতেহার জাতির সামনে উপস্থাপন করবো এবং সিদ্ধান্ত নেওয়ার অধিকার জনগণের হাতেই ছেড়ে দেবো।
আসুন, বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় শুরু করি-যেখানে আমরা সবাই জনগণের রায়কে সম্মান করার অঙ্গীকার করবো।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন