এ সম্পর্কিত আরও খবর
আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৮ এএম
-
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে অংশ নিতে আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় যোগ দেবেন তিনি।
তারেক রহমানের আগমন ঘিরে সমাবেশস্থলের পাশাপাশি প্রস্তুত গোটা শহর। নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। বিএনপি চেয়ারম্যানের সফর ঘিরে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা।
তারেক রহমান ঠাকুরগাঁওয়ের পর দুপুর ১টায় নীলফামারী পৌরসভার বড় মাঠে নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখবেন। এরপর দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠের জনসভায় যোগ দেবেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন