এ সম্পর্কিত আরও খবর
মুন্সীগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১১ পিএম
-
ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জ-৩ আসনের সদর উপজেলায় নির্বাচনী প্রচারণা নিয়ে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার দুপুরে মুন্সিকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে এই হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে বলে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শনিবার বেলা ১২টার দিকে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিকের সমর্থকরা মুন্সিকান্দি এলাকায় নির্বাচনী প্রচারণায় বের হন।
এ সময় ধানের শীষ প্রতীকের সমর্থকরা এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওজির আলী ও ইউনিয়ন বিএনপির সাবেক নেতা আওলাদ মোল্লারের অনুসারীরা তাদের ওপর হঠাৎ হামলা চালান।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন