এ সম্পর্কিত আরও খবর
আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতি কেন্দ্রে সাংবাদিক রাখতে হবে: আখতার
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৭ পিএম
-
ছবি: সংগৃহীত
রংপুর-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী আখতার হোসেন বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রতিটি কেন্দ্রে সাংবাদিক লাখতে হবে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নে সাধারণ ভোটারদের সঙ্গে আলাপচারিতা ও প্রচারণা শেষে এসব কথা বলেন তিনি।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, চারশো গজের ভিতরে ভোট জালিয়াতিসহ সব কর্মকাণ্ড পরিচালিত হয়; এক্ষেত্রে বুথের মধ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে।
ভোটকেন্দ্রে সাংবাদিকদের নিষেধাজ্ঞার বিষয়ে আখতার বলেন, ভোটকেন্দ্রে চারশো গজের মধ্যে মোবাইল নিয়ে যাওয়া যাবে না; এই প্রজ্ঞাপন বাতিল করতে হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার-প্রচারণার শেষ মুহূর্তে কাউনিয়া-পীরগাছার বিভিন্ন জায়গায় চষে বেড়াচ্ছেন আখতার হোসেন। ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি দিয়ে চাইছেন নিজের প্রতীকে ভোট। এ সময় জাতীয় নাগরিক পার্টির জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ১১ দলীয় জোট থেকে শাপলা কলি প্রতীকে নির্বাচন করছেন। এ আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মোহাম্মদ এমদাদুল হক ভরসা (ধানের শীষ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রগতি বর্মণ তমা (কাঁচি), বাংলাদেশ খেলাফত মজলিসের আবু সাহমা (রিকশা), বাংলাদেশ কংগ্রেসের উজ্জল চন্দ্র রায় (ডাব), জাতীয় পার্টির আবু নাসের শাহ্ মো. মাহবুবার রহমান (লাঙ্গল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জাহিদ হোসেন (হাতপাখা)।
রংপুর-৪ (জেলার পীরগাছা, কাউনিয়া উপজেলা ও হারাগাছ পৌরসভা নিয়ে গঠিত রংপুর-৪ আসন)। মোট ভোটার ৫,০৪,৭৫৮ জন। এর মধ্যে পুরুষ ২,৪৭,৯৫৪, নারী ২,৫৬,৭৯৯ জন, তৃতীয় লিঙ্গের ৪ জন। মোট ভোট কেন্দ্র ১৬৩টি।
তফসিল অনুযায়ী, নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে ২২ জানুয়ারি। প্রচার চালান যাবে আগামীকাল ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন