এ সম্পর্কিত আরও খবর
বাদ জুমা মসজিদে দোয়া ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার অনুরোধ বিএনপির
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৭ এএম
-
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের জয় পেতে যাচ্ছে বলে দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঐতিহাসিক বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছানোর প্রেক্ষাপটে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি বিশেষ নির্দেশনা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে তিনি জানান, শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে দোয়া ও মোনাজাতের আয়োজন করতে হবে। তবে কোনো ধরনের বিজয় মিছিল, সভা বা সমাবেশ না করারও নির্দেশ দিয়েছেন তিনি।
চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলীর স্বাক্ষরিত ওই বিবৃতিতে নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ অবস্থান বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন