এ সম্পর্কিত আরও খবর
তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৫ এএম
-
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে মার্কিন দূতাবাস ঢাকা।
শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ শুভেচ্ছা জানানো হয়।
পোস্টে বাংলাদেশের জনগণকে একটি সফল নির্বাচন আয়োজনের জন্য অভিনন্দন জানিয়ে বিএনপি ও তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের জন্য শুভেচ্ছা জানানো হয়।
এতে আরও বলা হয়, দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন