এ সম্পর্কিত আরও খবর
নাসীরুদ্দীন পাটওয়ারীকে ৫ হাজার ভোটে হারিয়েছে মির্জা আব্বাস
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৮ এএম
-
ছবি: সংগৃহীত
ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ৫ হাজার ২৩৯ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
শুক্রবার ভোর রাত পৌনে চারটার দিকে ফল ঘোষণা করেন ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
রিটার্নিং কর্মকর্তা জানান, এ আসনের ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টিতে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই কেন্দ্রগুলোতে মির্জা আব্বাস পান ৫৬ হাজার ৫৫২ ভোট। এর সঙ্গে ২ হাজার ৮১৪টি পোস্টাল ভোট যুক্ত হয়ে তাঁর মোট ভোট দাঁড়ায় ৫৯ হাজার ৩৬৬।
অন্যদিকে, এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ১০৮টি কেন্দ্রে ৫১ হাজার ৫৭২ ভোট পান। পোস্টাল ভোট ২ হাজার ৫৫৫টি যোগ হয়ে তাঁর মোট ভোট হয় ৫৪ হাজার ১২৭।
এই আসনের অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী কেফায়েত উল্লা হাতপাখা প্রতীকে পান ১ হাজার ৪৩৬ ভোট। গণঅধিকার পরিষদ-এর প্রার্থী মেঘনা আলম ট্রাক প্রতীকে পেয়েছেন ৬০৮ ভোট।
ঢাকা-৮ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭৪। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ২০ হাজার ৪৮৪টি। বাতিল হয়েছে ২ হাজার ৮১৭টি ব্যালট। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৬৬৭। এ আসনে নিবন্ধিত পোস্টাল ভোটার ছিলেন ৮ হাজার ৯৯২ জন। তাঁদের মধ্যে ভোট দিয়েছেন ৬ হাজার ১২ জন, যার মধ্যে ৩২০টি ব্যালট বাতিল হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন