এ সম্পর্কিত আরও খবর
জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১১ পিএম
-
ছবি: সংগৃহীত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইফতারের দাওয়াত দিয়েছে জামায়াতে ইসলামী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দাওয়াত জানান। প্রধানমন্ত্রী এ সময় জামায়াতের আমিরের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অসুস্থতার খোঁজখবর নেন।
উল্লেখ্য, সাক্ষাৎ ও আমন্ত্রণ প্রসঙ্গে তাৎক্ষণিকভাবে আর কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন