এ সম্পর্কিত আরও খবর
প্রধান উপদেষ্টার ঘোষণাকে স্বাগত জানালেন ডা. জাহিদ
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৮:১৪ এএম
-
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেএম জাহিদ হোসেন।
তিনি বলেন, আজ প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিন অনুষ্ঠিত হবে। এটাকে আমরা স্বাগত ও অভিনন্দন জানাই। এই ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এবং এতে জনগণের অর্থের সাশ্রয় হবে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় দিনাজপুর শহরের উপশহরস্থ একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সভায় জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা সুর তুলেছেন পিআর চাই, সংসদে উচ্চকক্ষে এটা চাই, ওটা চাই। কিন্তু আপনারা তো কোনো প্রস্তাবই দেননি। এখন হঠাৎ করে প্রস্তাব দিয়ে পানি ঘোলা করে স্বৈরাচারের পথ সুগম করছেন, স্বৈরাচার যাতে ঘুরে আসতে পারে। গত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। আর আজ গণতন্ত্রকে আপনারা ফেলে দিতে চান।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন