এ সম্পর্কিত আরও খবর
মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে আখতার
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৮:১৩ পিএম
-
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় চিকিৎসকদের কাছ থেকে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন আখতার।
হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আখতার হোসেন বলেন, ‘মির্জা আব্বাস বর্তমানে একটি সার্জারির প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির একজন লড়াকু সৈনিক। দেশের দীর্ঘদিনের গণতান্ত্রিক সংগ্রামে তার ও বিএনপির অবদান অনস্বীকার্য। একজন সংসদ সদস্য হিসেবে আমরা আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে সংসদে ফিরে আসবেন এবং দেশের স্বার্থে গঠনমূলক ভূমিকা রাখবেন।’
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন