এ সম্পর্কিত আরও খবর
“ধোঁকাবাজির রাজনীতি চলতে দেওয়া হবে না”
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৯:২৪ পিএম
-
ছবি: সংগৃহীত
বিরোধী দলে থেকেই জনগণের জন্য রাজনীতি করবে জামায়াত। দেশে প্রতিহিংসা, জুলুম আর ধোঁকাবাজির রাজনীতি চলতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান।
শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর একটি হোটেলে ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন শফিকুর রহমান।
তিনি জানান জামায়াত এমন একটি দেশ গড়ে তুলতে চায় যেখানে প্রত্যেক নাগরিকের সমান অধিকার থাকবে। বলেন বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে এ দেশে যে খুনের রাজনীতি শুরু হয়েছিল তা শেষ হয়েছে ২০২৪ সালে এসে।
বিরোধী দলীয় নেতা আরও বলেন, বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল দেশের সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য। ভবিষ্যতে জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর হত্যাকাণ্ডসহ সকল হত্যাকাণ্ডের বিচার করবে বলে জানান বিরোধী দলীয় নেতা।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন