এ সম্পর্কিত আরও খবর
হাদির নির্বাচনী প্রচারণায় গায়ে ছুড়ে মারল ময়লা পানি
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৫:১৩ এএম
-
ছবি: সংগৃহীত
মতিঝিলের এ জি বি কলোনিতে নির্বাচনী প্রচারণা করতে গিয়েছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। সেখানে তার গায়ে ময়লা পানি ছুড়ে মারা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি ভিডিওতে হাদিকে বলতে শোনা যায় তার গায়ে তিনবার ময়লা পানি ছোড়া হয়েছে।
ভিডিওতে তাকে আরো বলতে শোনা যায়, ‘ভাই ময়লা পানি যে মারছেন আরো মারতে পারেন, সমস্যা নেই মারেন।
তিনবার মারছে ময়লা পানি।’ আগামী জাতীয় সংসদ নির্বাচনে শাহবাগ, মতিঝিল, রমনা, পল্টন ও শাহজাহানপুর নিয়ে গঠিত ঢাকা-৮ আসন থেকে ভোটে লড়বেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তিনি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন