এ সম্পর্কিত আরও খবর
‘কোনো অবস্থাতেই বিএনপিকে জনগণের কাছ থেকে আলাদা করা যাবে না’
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পিএম
-
ছবি: সংগৃহীত
সমাজকল্যাণমন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই, সব সময় আপনাদের পাশে থাকব। কোনো অবস্থাতেই বিএনপিকে জনগণের কাছ থেকে আলাদা করা যাবে না।’
তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের দল। তাই বিএনপির দায়বদ্ধতা জনগণের কাছেই সবচেয়ে বেশি। কাজেই সেই কথা মনে রেখেই জনাব তারেক রহমান দেশ পরিচালনার জন্য যে নেতৃত্ব দিচ্ছেন, ইনশাআল্লাহ আপনারা কথা ও কাজের মাধ্যমে তার ফলাফল দেখতে পাবেন।’
শনিবার (১১ এপ্রিল) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা হলরুমে কৃষি, প্রাণিসম্পদ ও ভিক্ষুকপূনর্বাসন অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পরে কৃষি অধিদফতরের উদ্যোগে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ, প্রাণিসম্পদ অধিদফতরের উদ্যোগে ‘সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় ছাগল ও খাদ্য উপকরণ এবং সমাজকল্যাণ অধিদফতরের উদ্যোগে গবাদিপশু বিতরণ করেন সমাজকল্যাণমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি, প্রাণিসম্পদ ও সমাজকল্যাণ অধিদফতরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি ও উপকারভোগীরা।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন