এ সম্পর্কিত আরও খবর
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করালেন স্পিকার
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০১:৩০ পিএম
-
ছবি: সংগৃহীত
নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করালেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।
রবিবার (১২ এপ্রিল) স্পিকারের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল (১৪৫, শেরপুর-৩) এবং মোঃ রেজাউল করিম বাদশা (৪১, বগুড়া-৬) শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপসহ অন্যান্য হুইপবৃন্দ, সংসদ সদস্যগণ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, অতিরিক্ত প্রেস সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন