এ সম্পর্কিত আরও খবর
ঢাকা-১৫
জামায়াত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৯:১২ এএম
-
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে ধানের শীষ পেয়েছেন শফিকুল ইসলাম খান মিল্টন। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আসনে তার নাম ঘোষণা করেন।
এই আসনে জামায়াতের হেভিওয়েট প্রার্থী দলটির আমির ডা. শফিকুর রহমান। মাঠ পর্যালোচনা করে সহজেই জানা যায়, এ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই হবে। সে হিসেবে জামায়াত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টন।
একইদিন ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে এ প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন