এ সম্পর্কিত আরও খবর
জুলাই শহীদদের স্মরণে শনিবার রাজধানীতে জামায়াতের সমাবেশ
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০১:০০ পিএম
-
ছবি: সংগৃহীত
জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মানে সমাবেশ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান-এ অনুষ্ঠিত হবে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা সমাবেশ-এ তথ্য জানিয়েছে দলটির প্রচার বিভাগ।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঐতিহাসিক এই উদ্যানে আয়োজিত সমাবেশে শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মান জানানো হবে।
এদিকে সমাবেশ সফল করতে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলসহ সংশ্লিষ্ট নেতারা।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন