এ সম্পর্কিত আরও খবর
কুড়িগ্রাম সফরে যাচ্ছেন ত্রাণমন্ত্রী
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৬:০৭ পিএম
-
ছবি: সংগৃহীত
চার দিনের সরকারি সফরের অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি আগামীকাল রবিবার কুড়িগ্রাম সফরে আসছেন। তার সফরকে ঘিরে জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে।
সফরসূচি অনুযায়ী, রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন মন্ত্রী। সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ কার্যক্রম এবং প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ কার্যক্রম এবং প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।এরপর সকাল ১১টা ৩০ মিনিটে তিনি প্রস্তাবিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য স্থান পরিদর্শন করবেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
দুপুর ১২টা ৩০ মিনিটে কুড়িগ্রাম সদর উপজেলায় একটি গুরুত্বপূর্ণ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন মন্ত্রী। স্থানীয়দের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে জলাবদ্ধতা নিরসন ও কৃষি ব্যবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
পরে দুপুর ২টা ৩০ মিনিটে কুড়িগ্রাম প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এ সময় জেলার উন্নয়ন পরিকল্পনা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কুড়িগ্রামের নির্ধারিত কর্মসূচি শেষে বিকেল ৪টা ৩০ মিনিটে মন্ত্রী নিজ জেলা লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে তিনি সিন্দুরমতি পুকুর খনন কাজ পরিদর্শন করবেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন