এ সম্পর্কিত আরও খবর
মনোনয়নকে ঘিরে হানাহানি
রাতেই ৪ নেতাকে বহিষ্কার করল বিএনপি
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০২:১৬ এএম
-
ছবি: সংগৃহীত
বিএনপির মনোনয়ন তালিকা ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই চট্টগ্রামের সীতাকুণ্ডে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে দলের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) ভোররাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যার পর দলীয় মনোনয়নকে কেন্দ্র করে চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুণ্ডে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, ভাটিয়ারী বাজার ও জলিল গেইট এলাকায় সহিংসতা, হানাহানি এবং রাস্তা অবরোধসহ জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন কয়েকজন স্থানীয় নেতা।
ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকায় সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌর বিএনপির আহ্বায়ক মামুন এবং যুবদলের সোনাইছড়ী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু–কে দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত চারজনই বিএনপি নেতা আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
বিএনপি সোমবার (৩ নভেম্বর) রাতেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করে। তালিকা প্রকাশের পরপরই সীতাকুণ্ডে সংঘর্ষ ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে, যা দলের কেন্দ্রীয় কমিটির দৃষ্টি আকর্ষণ করে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন