এ সম্পর্কিত আরও খবর
ঢাকায় আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১২:৩০ পিএম
-
ছবি: সংগৃহীত
ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (২২ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডিএমপি পরিচালিত পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে গণঅধিকার পরিষদ বিক্ষোভ মিছিল
তিনি আরও বলেন, থানাভিত্তিক গ্রেপ্তারের সংখ্যা হলো- রমনা থানা ২ জন, ধানমন্ডি থানা ১০ জন, বংশাল থানা ১ জন, খিলক্ষেত থানা ২ জন, কদমতলী থানা ১ জন, মোহাম্মদপুর থানা ৮ জন, মিরপুর থানা ১ জন ও তুরাগ থানা ১ জন। রাজধানীর আটটি থানার অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সর্বমোট ২৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন