এ সম্পর্কিত আরও খবর
কোন ফ্যাসিজম সহ্য করা হবে না : তানিয়া রব
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৯:০০ এএম
-
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুর প্রতিনিধি
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী তানিয়া রব বলেছেন, কোন ফ্যাসিজম সহ্য করা হবে না। আমরা চাই সকল মানুষের সহবস্থান। ঐক্যই মহাশক্তি। রামগতির উন্নয়নে আমরা সবাই একাট্টা হয়ে কাজ করবো। কে কতটুকু উন্নয়ন করেছে সেটা জনগণ বিচার করবে।
রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলার তেগাছিয়া বাজার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি কমলনগর উপজেলার মতিরহাট থেকে রামগতির বয়ারচর পর্যন্ত নদী পথে এসে মেঘনার ৩১শ' কোটি টাকার পকল্পের কাজ পরিদর্শন করেন।
তানিয়া রব বলেন, ফ্যাসিস্ট দিনের ভোট রাতে করে আমি-ঢামি নির্বাচন করে মানুষের ভোটাধিকার হরণ করেছে। জনগণ ভোট দিতে পারেনি। সেই ভোটাধিকার ফিরিয়ে আনতে আমাদের আজকের লড়াই। আমরা চাই প্রত্যেক মানুষ তাদের ভোটাধিকার ও নাগরিক অধিকার প্রয়োগ করতে পারুক, এমনই একটি সময় নির্বাচন হচ্ছে।
তিনি আরও বলেন, আপনাদের আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে দুই কোটি টাকার জন্য মামলা দেওয়া হয়েছে। কিন্তু তারা (আওয়ামী লীগ) শত শত হাজার কোটি টাকা পাচার করেছে, বেগমপাড়া করেছে, তাদের নামে শত শত বাড়ি পাওয়া যাচ্ছে। আর দুই কোটি টাকাতো ব্যাংকেই ছিল, সেটাতো তছরুপ হয়নি। এখন কোথায় আছেন আপনারা সব, পালিয়েছেন কেন? সুতরাং আমরা ফ্যাসিজমকে সহ্য করবো না, নিজেরাও ফ্যাসিস্ট হবো না। ওই জায়গাকে মনে রেখে আমরা ঐক্যকে শক্তি করে একটু একটু করে এগিয়ে যাবো।
চরগাজী ইউনিয়ন জেএসডি'র সভাপতি গোলাম আজম ফারুকের সভাপতিত্বে ও এতে বিশেষ অতিথি ছিলেন রামগতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, রামগতি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবি আব্দুল্লাহ, জেএসডি'র সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফারজানা দিবা, জেএসডি'র জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর হারুনুর রশিদ বাবুল, রামগতি উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মীর আক্তার বাচ্চু, রামগতি উপজলা জেএসডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দীন ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন