এ সম্পর্কিত আরও খবর
জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৭:৪৯ এএম
-
ছবি: সংগৃহীত
জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। নোটিশে বলা হয়েছে, ২২ নভেম্বর ২০২৫ শনিবার চট্টগ্রামের জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিত ‘নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে’ তিনি এমন বক্তব্য দিয়েছেন যা প্রশাসনের পেশাদারিত্ব ও নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করতে পারে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়েছে, তার বক্তব্যে বলা হয়েছিল, “নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে, তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে।” এই বক্তব্য সামাজিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হওয়ার কারণে প্রশাসন, কূটনৈতিক মহল এবং সাধারণ জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
দলীয়ভাবে এটি শৃঙ্খলা এবং গঠনতন্ত্রের পরিপন্থী হিসেবে উল্লেখ করা হয়েছে। নোটিশে আরও বলা হয়েছে, শাহজাহান চৌধুরীর আগেও এমন শৃঙ্খলাবিরোধী ও সাংগঠনিক ভাবমর্যাদা ক্ষুণ্ণকারী বক্তব্যের জন্য তাকে সতর্ক করা হয়েছে। মুহতারাম আমীরও তাকে দৃষ্টি আকর্ষণ করেছেন, কিন্তু কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “আমরা আশা করি, প্রশাসন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে, এবং রাজনৈতিক দলের কেউ সেটাতে হস্তক্ষেপ করতে পারবে না। এরূপ বক্তব্য দলের ভাবমর্যাদা ও জনমতের উপর নেতিবাচক প্রভাব ফেলে।”
নোটিশে শাহজাহান চৌধুরীকে আগামী ৭ দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব না দেওয়া হলে, দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন