এ সম্পর্কিত আরও খবর
গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১২:৫৭ এএম
-
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই। নির্বাচনের বিষয়ে অনেক বাধা সৃষ্টির চেষ্টা চলছে, তবে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না নির্বাচন হবে।
বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজে নব্বইয়ের গণঅভ্যুত্থানে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
বিগত সরকারের সমালোচনা করে আমান বলেন, স্লো পয়জনিংয়ের মাধ্যমে মেরে ফেলার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা নিতে দেননি ফ্যাসিস্ট শেখ হাসিনা।
যে লক্ষ্যে ডা. মিলন, জিহাদ ও নূর হোসেন রক্ত দিয়েছিলেন গত ১৫ বছরে সে লক্ষ্য পূরণ হয়নি বলেও জানান আমান।
এসময়, ডা. মিলনের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, বাংলাদেশে আর কখনও স্বৈরাচার ও ফ্যাসিস্টের জন্ম হবে না। পরবর্তীতে এমন কিছু হলে তা প্রতিহত করবে ছাত্রদল।
এ সময় ডা. মিলনের মা সেলিনা আক্তার বলেন, সাধারণ মানুষের কল্যাণে দেশের স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্য ছিল ডা. মিলনের।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন