এ সম্পর্কিত আরও খবর
ভাড়ায় জাহাজ এনে কেটে বিক্রি করলেন ছাত্রদল নেতা, গ্রেপ্তার ১
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৩:২৩ এএম
-
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁয় ভাড়া করে এনে একটি মালবাহী জাহাজ কেটে বিক্রির অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শাহাদাত হোসেনসহ সাতজনের বিরুদ্ধে। আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে গত ১৫ দিন ধরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ এলাকায় মেঘনা নদীর তীরে এইচবি হারুন এন্ড ব্রাদার্স মেঘনা শিপইয়ার্ডে জাহাজটি কেটে বিক্রি করেন। গ্রেপ্তার নজরুল ইসলাম নোয়াখালির হাতিয়া উপজেলার চরবগুলা গ্রামের বাসিন্দা।
জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলামের ছেলে শাহাদাত হোসেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শাহাদাত একটি সিন্ডিকেট করে চট্টগ্রাম থেকে গত ১ নভেম্বর ডাম্ব বার্জ (ডিবি) নামে একটি জাহাজ সাত লাখ বিশ হাজার টাকায় এক মাসের চুক্তিতে ভাড়া করে নিয়ে আসেন। পরবর্তীতে শাহাদাতের নেতৃত্বে মো. জাফর, ইকবাল হোসেন, নজরুল ইসলাম, এমদাদুল হক, জাফর মিয়া, ও হোসেনসহ ১০-১৫ জনের একটি সিন্ডিকেট কাদিরগঞ্জ এলাকায় মেঘনা নদীর তীরে এইচবি হারুন এন্ড ব্রাদার্স মেঘনা শিপইয়ার্ডে জাহাজটি কেটে স্টিলের প্লেট বিক্রি করে ফেলেন। পরে গত রবিবার সকালে মোবাইল ফোনে মালিকের এক পরিচিত ব্যক্তি তাদের জাহাজ কেটে ফেলেছে বলে জানায়।
খবর পেয়ে ওইদিন রাতে ঘটনাস্থলে গিয়ে তাদের মালবাহী জাহাজ কেটে ফেলার সত্যতা পান। এ জাহাজ কেটে ফেলার কারণে এক কোটি ৬০ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে জানিয়েছেন তিনি ইসলাম ক্ষতিপূরণের আশ্বাস দিয়ে তালবাহানা করে। পরবর্তীতে তিনি মামলা করেন।
অভিযুক্ত ছাত্রদল নেতা শাহাদাত হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। তবে খুদে বার্তা দিলে সাড়া দেয়নি।
অভিযুক্ত ছাত্রদল নেতা শাহাদাত হোসেনের বাবা ও শিপইয়ার্ডের মালিক বিএনপি নেতা রফিকুল ইসলাম জানান, বিষয়টি জানতে পেরে জাহাজ কাটা বন্ধ রাখা হয়েছে। তবে মালিক পক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, মালবাহী জাহাজ কেটে বিক্রির ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ১ম তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউজ এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন