এ সম্পর্কিত আরও খবর
মালয়েশিয়ায় স্থানীয়দের অশালীন মন্তব্যের শিকার বাংলাদেশি পর্যটকরা
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০১:১০ পিএম
-
ছবি: সংগৃহীত
স্থানীয় মানুষের অমায়িক ব্যবহার এবং সৌজন্যবোধের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসেবে বিশ্বজুড়ে মালয়েশিয়ার সুনাম রয়েছে। তবে দেশটিতে স্থানীয়দের বিদ্বেষপূর্ণ ও অশালীন মন্তব্যের শিকার হয়েছেন একদল বাংলাদেশি পর্যটক। যা দেশটির সেই সুনাম এখন প্রশ্নের মুখে ফেলেছে।
গত শুক্রবার (২৮ নভেম্বর) প্রথমবারের মতো মালয়েশিয়া সফরে আসে একদল বাংলাদেশি পর্যটক। এরপর তারা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তোলা কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তাদের নিরাপদ যাত্রার জন্য সবার কাছে দোয়া চান।
কিন্তু এই পোস্টটিতে স্থানীয় নেটিজেনদের অনেকেই নেতিবাচক প্রতিক্রিয়া জানায়। অসংখ্য অশালীন মন্তব্য এবং ভিত্তিহীন অভিযোগও করা হয়। কেউ মন্তব্য করেছে, ‘কখনো মালয়েশিয়ায় আসবে না, বাংলাদেশে ফিরে যাও’। আবার কেউ বলেছে, ‘পর্যটক নাকি ভবিষ্যৎ অবৈধ কর্মী? অনুগ্রহ করে থাকার জন্য পর্যাপ্ত অর্থ ও পোশাকের মতো প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে এনো’।
কেউ অভিযোগ করেছে, ‘তারা (বাংলাদেশিরা) আসে কিন্তু কখনও দেশে ফিরে যায় না’। অপর একজন লিখেছেন, ‘আপনাদের মতো লোক ইতিমধ্যে এখানে অনেক বেশি, আপনারা এই দেশকে বিরক্ত করছেন, আপনাদের স্বাগত জানানো হচ্ছে না’।
এমন বিদ্বেষপূর্ণ মন্তব্য বাংলাদেশি পর্যটকদের মনে গভীর অস্বস্তি সৃষ্টি করেছে। যা আন্তর্জাতিক মহলে মালয়েশিয়া সম্পর্কে একটি নেতিবাচক ধারণা তৈরি করেছে। তবে কিছু সচেতন নেটিজেন এসব বিরূপ মন্তব্যে তীব্র হতাশা ও ক্ষোভ ব্যক্ত করেছেন।
সেই সঙ্গে তারা প্রশ্ন তুলে বলেছেন, দেশের কিছু মানুষ শুধুমাত্র নির্দিষ্ট জাতি বা বর্ণের পর্যটকদের প্রতি ভালো ব্যবহার করতে পছন্দ করে। তাদের মধ্যে এমন বর্ণবাদী মনোভাব কেন?
বাজে মন্তব্যকারীদের সমালোচনা তারা বলেছেন, যখন পশ্চিমা বা শ্বেতাঙ্গ পর্যটকরা মালয়েশিয়ায় আসেন, তখন কিছু মানুষ তাদের সাথে ইতিবাচক ও ভালো ব্যবহার করেন। এই আচরণ সমাজের মধ্যে বিদ্যমান বর্ণবাদী মানসিকতার ইঙ্গিত করে যা মালয়েশিয়ার পর্যটন শিল্পের জন্য একটি বড় চ্যালেঞ্জ।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন